আমাদের সকল প্রকল্প ও কর্মসূচি

ফিদিয়া আদায় করুন

ফিদিয়া আদায় করুন

দীর্ঘস্থায়ী অসুস্থতা বা বার্ধক্যের কারণে যারা রমজানে রোজা রাখতে পারেন না এবং ভবিষ্যতে কাজা করার সক্ষমতা নেই, তাদের জন্য ইসলামি শরিয়াহ নির্ধারিত বিকল্প ব্যবস্থা হলো 'ফিদয়া'। এর মাধ্যমে একজন অসহায় মানুষকে প্রতিদিন দুই বেলা আহার করানো হয়। খরচের হিসাব: ইসলামি বিধান অনুযায়ী, প্রতিটি রোজার ফিদয়া হলো একজন অসহায় মানুষকে দুই বেলা তৃপ্তি ভরে আহার করানো। বর্তমান বাজারদর অনুযায়ী মানসম্মত দুই বেলার খাবারের গড় খরচ ২২০ টাকা (১১০ টাকা প্রতি বেলা)।

দান করুন
কুরবানী তহবিল

কুরবানী তহবিল

দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসায় শত শত গরিব,অসহায়,এতিম ও অন্ধ কুরআনের পাখিরা কুরআন শিখে। যাদের কাছে সারাবছর গরুর গোশত খাওয়া এক দুর্লভ স্বপ্ন। একমাত্র কুরবানীর ঈদই তাদের সেই স্বপ্নের দুয়ার খুলে দেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, যেখানে কুরবানীর সংখ্যা খুবই নগণ্য। ফলে ঈদের দিনেও অনেক অসহায় মানুষের হাড়িতে গোশত জোটে না।

দান করুন
রোজার কাফফারা আদায়ে দান করুন

রোজার কাফফারা আদায়ে দান করুন

মজান মাসের প্রতিটি রোজা রাখা একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর ফরজ। কোনো ওজর বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ভেঙে ফেলা একটি বড় গুনাহ। ইসলামি শরিয়াহ অনুযায়ী, এই ভুলের সংশোধনের জন্য কেবল তওবা যথেষ্ট নয়, বরং এর জন্য কঠোর শাস্তিস্বরূপ 'কাফফারা' আদায় করা ওয়াজিব। রোজা ভাঙার কাফফারা কী? কাফফারা হলো সেই ক্ষতিপূরণ বা প্রায়শ্চিত্ত যা একজন মুমিনকে তার ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গের কারণে প্রদান করতে হয়। এটি আল্লাহর বিধানের প্রতি সম্মান প্রদর্শন এবং নিজের নফসের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি পরীক্ষা।

দান করুন
যাকাত তহবিল

যাকাত তহবিল

আপনার যাকাতের অর্থ শুধু কারো একবেলার খাবারের ব্যবস্থা করে না, বরং একটি অচল সংসারের চাকা আবার সচল করে দিতে পারে। একটি পরিবার পেতে পারে নতুন করে বেঁচে থাকার আশা, শিশুরা ফিরে পেতে পারে শিক্ষা ও স্বপ্ন দেখার অধিকার, আর অসহায় মানুষগুলো খুঁজে পায় মর্যাদাপূর্ণ জীবনের পথ।

দান করুন
সবার জন্য কুরবানী

সবার জন্য কুরবানী

বাংলাদেশে এমন লক্ষ লক্ষ পরিবার আছে, যাদের কাছে সারাবছর গরুর গোশত খাওয়া এক দুর্লভ স্বপ্ন। একমাত্র কুরবানীর ঈদই তাদের সেই স্বপ্নের দুয়ার খুলে দেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, দেশের এমন অনেক দারিদ্র্যপীড়িত প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে কুরবানীর সংখ্যা খুবই নগণ্য। ফলে ঈদের দিনেও অনেক অসহায় মানুষের হাড়িতে গোশত জোটে না।

দান করুন
সাদকায় জারিয়াহ তহবিল

সাদকায় জারিয়াহ তহবিল

সাদাকা মাত্রই উপকারী ও বিরাট সওয়াবের কাজ। এর বহু প্রকার ও ধরন রয়েছে। কিছু সদকা আছে অস্থায়ী। যেমন কাউকে খাদ্যদ্রব্য দান করা। আর কিছু সদকা আছে স্থায়ী। যেমন মসজিদ নির্মাণ করা। এই প্রকার সদকাকে ‘সদকায়ে জারিয়া’ বলা হয়। সদকায়ে জারিয়া করলে মৃত্যুর পরও দানকারীর ‘সওয়াব-সঞ্চয়’ সমৃদ্ধ হতে থাকবে।

দান করুন
শিক্ষা সহায়তা

শিক্ষা সহায়তা

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল কুরআন শরীফ,রাইটিং এবং পেন গরিব ও এতিম ছাত্রদোর জন্য কুরআন শরীফ সহ প্রয়োজনী জিনিশ প্রত্র। প্রয়োজন।

দান করুন