আজীবন ও দাতা সদস্য হবার নিয়ম
আস-সুন্নাহ ফাউন্ডেশনের গঠনতন্ত্রের চার-এর খ ও গ ধারা মোতাবেক 'আজীবন সদস্য' ও 'দাতা সদস্য' সংগ্রহ করা হচ্ছে।
আজীবন ও দাতা সদস্যগণ ফাউন্ডেশনের কল্যাণার্থে যে কোনো সুপরামর্শ দিতে পারবেন।
এ দুটি পরিষদের সদস্যগণ থেকে সংগ্রহীত এককালীন অনুদান আস-সুন্নাহ ফাউন্ডেশন কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার মহাপ্রকল্প গড়ে তোলার কাজে ব্যয় করা হবে ইনশাআল্লাহ। এটি একটি সাদকায়ে জারিয়া প্রকল্প, যার সাওয়াব মৃত্যুর পরও আমলনামায় যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ।
আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর মসজিদ সালাত আদায়ের পাশাপাশি বহুমাত্রিক কল্যাণের কেন্দ্র ছিল। ঢাকা মসজিদের শহর হলেও বেশিরভাগ মসজিদে নামাযের জামায়াত এবং বড়জোর মকতবের মধ্যেই সীমাবদ্ধ। আস-সুন্নাহ ফাউন্ডেশন ঢাকায় একটি আদর্শ মসজিদ গড়ে তুলতে চায়, যা সালাত আদায় ছাড়াও বিভিন্ন কল্যাণমূলক কাজে মুখর থাকবে।
এতে বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের মানুষের দীনি শিক্ষার নিয়মিত আয়োজন, প্রতি সপ্তাহের খুতবার সারসংক্ষেপ লিখিত আকারে মুসল্লীদের মাঝে বিতরণ, প্রাজ্ঞ উলামায়ে কিরামের সাক্ষাৎ ও সান্নিধ্যলাভের সুযোগ, নারী ও শিশুদের জন্য বিশেষ কর্নার, দুস্থ রোগীদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, পারিবারিক ও ব্যক্তিগত কলহ নিরসনকল্পে আলেমদের মাধ্যমে কাউন্সেলিংয়ের ব্যবস্থা ও গ্রাম থেকে বিভিন্ন সাময়িক প্রয়োজনে ঢাকায় আগত ব্যক্তিদের জন্য মুসাফিরখানাসহ বিভিন্ন কার্যক্রম থাকবে ইন-শা-আল্লাহ।
এছাড়াও মসজিদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশনের দেশব্যাপী পরিচালিত যাবতীয় কল্যাণমূলক কাজের প্রধান কার্যালয় থাকবে ইন-শা-আল্লাহ। যেখান থেকে ফাউন্ডেশনের দেশব্যাপী পরিচালিত মসজিদ, মাদরাসা ও বিভিন্ন সেবা ও জনকল্যাণমূলক কাজ পরিচালিত হবে।
যা থাকবে আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সে ও ইসলামিক সেন্টারে:
- আদর্শ জামে মসজিদ
- জেনারেল ও দীনি শিক্ষার সমন্বিত সিলেবাসের আধুনিক (অনাবাসিক) মাদরাসা
- আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়