আমরা কেন মানুষকে সাহায্য করবো?
إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ.
ইয়াহইয়া ইবনু আইউব ও কুতায়বা (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন মানুষ মারা যায় তখন তিন প্রকার আমল ব্যতীত তার সকল আমল বন্ধ হয়ে যায়।
১. সাদাকায়ে জারিয়া অথবা
২. এমন ইলম যার দ্বারা উপকার সাধিত হয় অথবা
৩. নেককার সন্তান যে তার জন্য দু’আ করতে থাকে।
-সহীহ মুসলিম, হাদীস ৪৩১০
কার্যক্রম সম্পর্কে
🌱 সাদাকায়ে জারিয়াহ: চিরস্থায়ী সওয়াবের পথে আপনার অংশগ্রহণ
ইসলামে এমন কিছু দান আছে, যেগুলোর সওয়াব একবার দান করেই শেষ হয়ে যায় না, বরং দানকারীর মৃত্যুর পরও চলতে থাকে। এই দানকেই বলা হয় সাদাকায়ে জারিয়াহ। মানবতার সেবায় নিয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী এতিমখান মাদ্রাসা বিশ্বাস করে যে, সাদাকায়ে জারিয়াহ শুধু দান নয়, এটি একটি চিরস্থায়ী বিনিয়োগ, যা দুনিয়া ও আখিরাত দুই জগতেই কল্যাণ বয়ে আনে।
সদকায়ে জারিয়ার কিছু কাজঃ
- মসজিদ নির্মাণ
- মকতব-মাদরাসা প্রতিষ্ঠা
- দ্বীনী পাঠাগার ও দ্বীনী কিতাবের ব্যবস্থা করা
- কবরস্থান করা
- এতীম ও অসহায় লোকদের বাসস্থান ও স্বাবলম্বী করণের ব্যবস্থা করা
- পানির ব্যবস্থা করা
- বৃক্ষ রোপণ করা
🤝 দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসা সাদাকায়ে জারিয়াহ কার্যক্রম
সাদাকায়ে জারিয়াহকে বাস্তব রূপ দিতে পরিচালনা করছে বিভিন্ন দীর্ঘমেয়াদি মানবিক প্রকল্প:
🚰 বিশুদ্ধ পানির টিউবওয়েল প্রকল্প
একটি টিউবওয়েল হাজারো মানুষকে বছরের পর বছর নিরাপদ পানি দেয়।
🏫 এতিম ও অসহায়দের জন্য শিক্ষা কেন্দ্র
শিক্ষা মানেই একটি প্রজন্মকে আলোর পথে নিয়ে যাওয়া।
🕌 মসজিদ, মাদ্রাসা ও ইসলামিক শেল্টার হোম
যেখানে মানুষ ইবাদত, শিক্ষা ও নিরাপদ জীবন পায়।
🏥 স্বাস্থ্যসেবা ও অক্সিজেন সাপোর্ট
যেখানে প্রতিটি সেবা কারও না কারও জীবন বাঁচায়।
🌍 আপনার দান, তাদের ভবিষ্যৎ
আপনার দান শুধু আজকের সমস্যা সমাধান করে না বরং
এটি তৈরি করে টেকসই পরিবর্তন, গড়ে তোলে স্বাবলম্বী কমিউনিটি এবং রেখে যায় চিরস্থায়ী সওয়াবের ছাপ।
🤲 আপনার অংশগ্রহণই পারে ইতিহাস গড়তে
দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসা বিশ্বাস করে যে, একজন মানুষের দান পুরো একটি সমাজ বদলে দিতে পারে।
আজই সাদাকায়ে জারিয়ায় অংশ নিন, আর চিরকাল চলতে থাকা নেক আমলের স্রোতে নিজেকে যুক্ত করুন।