দ্বীনি ও মানবিক কল্যাণার্থে:
দ্বীনি ও মানবিক কল্যাণার্থে: মদিনাতুল উলূম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসার ৭ তলা কমপ্লেক্স নির্মাণে আপনার সহযোগিতা কামনা করছি
বিসমিল্লাহির রহমানির রাহিম
“যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, তার উপমা এমন একটি বীজের মতো যা থেকে সাতটি শীষ জন্মায় এবং প্রতি শীষে একশ’ করে দানা থাকে। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করে দেন।” (সূরা আল-বাকারা: ২৬১)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমাদের প্রাণপ্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে অবস্থানরত শুভাকাঙ্ক্ষী এবং দানশীল মহানুভব ব্যক্তিবর্গ।
মদিনাতুল উলূম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা দীর্ঘদিন ধরে এতিম, অসহায় এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের কোরআনের আলোয় আলোকিত করে আসছে। এই কোমলমতি শিশুদের যুগোপযোগী শিক্ষা, আবাসন এবং পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের সুবিধার্থে একটি পূর্ণাঙ্গ ৭ তলা বিশিষ্ট মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্স নির্মাণের মহা-পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
আল্লাহ তাআলার অশেষ রহমত ও আপনাদের আন্তরিক দোয়ায় ইতোমধ্যে প্রাথমিক নির্মাণকাজ ও প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ! বর্তমানে আমাদের এই বিশাল প্রকল্পের কাজ চলমান রয়েছে।
কেন এই প্রকল্পে আপনার অংশগ্রহণ জরুরি?
-
সদকায়ে জারিয়া: মসজিদ ও মাদ্রাসার নির্মাণকাজে সহযোগিতা করা এমন একটি আমল, যার সওয়াব মানুষ মৃত্যুর পরেও কবরে বসে পেতে থাকে।
-
এতিম ও প্রতিবন্ধী শিশুদের আশ্রয়: এখানে আশ্রয় নেওয়া অবহেলিত শিশুরা পবিত্র কোরআন শিক্ষা লাভ করছে। তাদের জন্য একটি সুন্দর অবকাঠামো তৈরি করা আমাদের সকলের নৈতিক ও ইমানি দায়িত্ব।
-
আল্লাহর ঘর নির্মাণ: রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন।
৭ তলা কমপ্লেক্স নির্মাণে আপনার অনুদান দিন
একটি সুউচ্চ ও বহুমুখী কমপ্লেক্সের কাজ সম্পন্ন করতে প্রচুর আর্থিক সহযোগিতার প্রয়োজন। একা কোনো প্রতিষ্ঠানের পক্ষে এই বিশাল ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তাই আমাদের এই মহৎ উদ্যোগে সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ ভাই-বোনদের হাত বাড়িয়ে দেওয়ার বিনীত আহ্বান জানাচ্ছি।
আপনার সামর্থ্য অনুযায়ী যিনি যা পারেন (টাকা, ইট, সিমেন্ট, রড বা অন্য কোনো নির্মাণসামগ্রী দিয়ে) এই দ্বীনি কাজে অংশ নিন। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা একত্রিত হয়েই গড়ে উঠবে এই দ্বীনি মারকাজ।