আজীবন ও দাতা সদস্য হবার নিয়ম

আস-সুন্নাহ ফাউন্ডেশনের গঠনতন্ত্রের চার-এর খ ও গ ধারা মোতাবেক 'আজীবন সদস্য' ও 'দাতা সদস্য' সংগ্রহ করা হচ্ছে।

Media

আজীবন ও দাতা সদস্যগণ ফাউন্ডেশনের কল্যাণার্থে যে কোনো সুপরামর্শ দিতে পারবেন।

এ দুটি পরিষদের সদস্যগণ থেকে সংগ্রহীত এককালীন অনুদান আস-সুন্নাহ ফাউন্ডেশন কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার মহাপ্রকল্প গড়ে তোলার কাজে ব্যয় করা হবে ইনশাআল্লাহ। এটি একটি সাদকায়ে জারিয়া প্রকল্প, যার সাওয়াব মৃত্যুর পরও আমলনামায় যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ।

আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর মসজিদ সালাত আদায়ের পাশাপাশি বহুমাত্রিক কল্যাণের কেন্দ্র ছিল। ঢাকা মসজিদের শহর হলেও বেশিরভাগ মসজিদে নামাযের জামায়াত এবং বড়জোর মকতবের মধ্যেই সীমাবদ্ধ। আস-সুন্নাহ ফাউন্ডেশন ঢাকায় একটি আদর্শ মসজিদ গড়ে তুলতে চায়, যা সালাত আদায় ছাড়াও বিভিন্ন কল্যাণমূলক কাজে মুখর থাকবে।

এতে বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের মানুষের দীনি শিক্ষার নিয়মিত আয়োজন, প্রতি সপ্তাহের খুতবার সারসংক্ষেপ লিখিত আকারে মুসল্লীদের মাঝে বিতরণ, প্রাজ্ঞ উলামায়ে কিরামের সাক্ষাৎ ও সান্নিধ্যলাভের সুযোগ, নারী ও শিশুদের জন্য বিশেষ কর্নার, দুস্থ রোগীদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, পারিবারিক ও ব্যক্তিগত কলহ নিরসনকল্পে আলেমদের মাধ্যমে কাউন্সেলিংয়ের ব্যবস্থা ও গ্রাম থেকে বিভিন্ন সাময়িক প্রয়োজনে ঢাকায় আগত ব্যক্তিদের জন্য মুসাফিরখানাসহ বিভিন্ন কার্যক্রম থাকবে ইন-শা-আল্লাহ।

এছাড়াও মসজিদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশনের দেশব্যাপী পরিচালিত যাবতীয় কল্যাণমূলক কাজের প্রধান কার্যালয় থাকবে ইন-শা-আল্লাহ। যেখান থেকে ফাউন্ডেশনের দেশব্যাপী পরিচালিত মসজিদ, মাদরাসা ও বিভিন্ন সেবা ও জনকল্যাণমূলক কাজ পরিচালিত হবে।

যা থাকবে আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সে ও ইসলামিক সেন্টারে:

  • আদর্শ জামে মসজিদ
  • জেনারেল ও দীনি শিক্ষার সমন্বিত সিলেবাসের আধুনিক (অনাবাসিক) মাদরাসা
  • আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নীতি ও আদর্শের সঙ্গে একমত এরকম যে কেউ আজীবন সদস্য ও দাতা সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন।

আজীবন সদস্য

যারা ফাউন্ডেশনের কল্যাণার্থে এককালীন কমপক্ষে এক লক্ষ বা তদূর্ধ্ব টাকা ফাউন্ডেশনের তহবিলে দান করবেন, তারা ফাউন্ডেশনের আজীবন সদস্য হবেন।

দাতা সদস্য

যারা ফাউন্ডেশনের কল্যাণার্থে এককালীন কমপক্ষে পঞ্চাশ হাজার বা তদূর্ধ্ব টাকা ফাউন্ডেশনের তহবিলে দান করবেন, তারা ফাউন্ডেশনের দাতা সদস্য হবেন।

সদস্য আবেদন

আপনি যদি সদস্য হতে ইচ্ছুক হন, তাহলে নিচের ফরমটি পূরণ করুন।

আজীবন সদস্য
দাতা সদস্য