পবিত্র কুরআনে কুরবানির বিধান
কুরবানি যে মহান আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশিত ইবাদত, তার প্রমাণ সরাসরি পবিত্র কুরআনে পাওয়া যায়।
আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি: আল্লাহ তাআলা সুরা কাউসারে ইরশাদ করেছেন:
“অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন।” (সুরা কাউসার, আয়াত: ০২)
হাদিস শরিফে কুরবানির ফজিলত ও গুরুত্ব
রাসূলুল্লাহ (সা.) নিজে কুরবানি করেছেন এবং সামর্থ্যবান সাহাবিদের কুরবানি করতে উৎসাহিত করেছেন।
সবচেয়ে প্রিয় আমল: রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
“কুরবানির দিন রক্ত প্রবাহিত করার (কুরবানি করা) চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় আর কোনো আমল নেই। কিয়ামতের দিন কুরবানির পশুকে তার শিং, পশম ও খুরসহ উপস্থিত করা হবে।” (তি‘‘রমিজি ও ইবনে মাজাহ)
প্রতিটি পশমের বিনিময়ে সওয়াব: সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, “হে আল্লাহর রাসুল (সা.), এই কুরবানিতে আমাদের জন্য কী প্রতিদান আছে?” তিনি বললেন:
“পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে।” (ইবনে মাজাহ)