বাংলাদেশে এমন লক্ষ লক্ষ পরিবার আছে, যাদের কাছে সারাবছর গরুর গোশত খাওয়া এক দুর্লভ স্বপ্ন। একমাত্র কুরবানীর ঈদই তাদের সেই স্বপ্নের দুয়ার খুলে দেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, দেশের এমন অনেক দারিদ্র্যপীড়িত প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে কুরবানীর সংখ্যা খুবই নগণ্য। ফলে ঈদের দিনেও অনেক অসহায় মানুষের হাড়িতে গোশত জোটে না।