বিসমিল্লাহির রহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দ্বীনি ভাই ও বোনেরা, আপনারা সকলেই জানেন যে, মদিনাতুল উলূম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসার মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্স নির্মাণের কাজ অত্যন্ত সুনামের সাথে চলমান রয়েছে।
আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়া ও সহযোগিতায় প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ! এখন আমাদের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ শুরু হতে যাচ্ছে।
এই এতিম, অসহায় ও দৃষ্টিপ্রতিবন্ধী কোমলমতি শিশুদের দ্বীনি শিক্ষার পরিবেশ এবং পাঁচ ওয়াক্ত নামাজের জন্য একটি স্থায়ী মসজিদ নির্মাণকাজে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা যারা দুনিয়া ও আখেরাতে সদকায়ে জারিয়ার সওয়াব অর্জন করতে চান, তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসুন।
“যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর নির্মাণ করেন।” (সহিহ বুখারি)